ফোল্ডেবল ফোন বিক্রি পিছিয়ে দিল মটোরোলা

১৫ এপ্রিল, ২০২০ ২১:৩৫  
মার্চে ভারতে লঞ্চ হয়েছিল মটোরােলা Razr (২০১৯)। এটাই কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। ২ এপ্রিল ভারতে এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। পরে এই ফোন বিক্রির দিন পিছিয়ে ১৫ এপ্রিল করেছিল কোম্পানিটি। কিন্তু লকডাউনের সময়সীমা পিছিয়ে যাওয়ার কারণে মটোরোলা জানিয়েছে ৬ মে বিক্রি শুরু হবে মটােলােলা। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।